Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে ট্রেনলাইনে শিশু সন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৬:২৮:০৬ পিএম

ফরহাদ খান, নড়াইল: নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় গৃহবধূ পলি খাতুন (২৮) তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে ট্রেনলাইনে আত্মহত্যা করেছেন। ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ‘রূপসী বাংলা’ ট্রেনে শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ পলি নড়াইল সদরের মুলদাইড় গ্রামের নুর ইসলাম ভূঁইয়ার স্ত্রী। তাদের শিশু সন্তানের নাম ফুরকান ভূঁইয়া। পলির বাবা ও চাচাতো ভাইসহ পরিবারের সদস্যরা জানান, পলি খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। সেই কারণে ছেলে সন্তান নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের। শ্বশুরবাড়ির কারোর সঙ্গে কলহের কথাও শোনেনি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন তারা। বরাশুলা এলাকার সাব্বির হোসেনসহ অনেকে জানান, শনিবার দুপুরে ওই নারী স্থানীয়দের কাছে কখন ট্রেন আসবে; সেই কথা বারবার জানতে চান। এরপর তিনি চিত্রা সেতু রেল ব্রিজের উপর উঠে যান। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে ওই নারী এবং তার ছেলে সন্তানের মৃত্যু হয়। এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, প্রথমে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে তার পরিচয় পাওয়া যায়। এ ঘটনায় শনিবার বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত পলির বাবার বাড়ির লোকজন তার স্বামী বা শ্বশুরবাড়ির কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দেননি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি (পলি) আত্মহত্যা করেছেন। তার মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)