Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উচ্চশিক্ষাকে বিশ্বমানে নিতে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর জোর : কুয়েট ভিসি

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০১:০৭:১৯ পিএম

খুলনা প্রতিনিধি : ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ও শিক্ষাখাতকে বিশ্বমানে উন্নীত করতে করণীয় নির্ধারণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্মেলন-২০২৬, খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকালে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে হলে গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইয়ারুল কবীর।
বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সোহেল হাসান।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন কুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম.এম.এ. হাশেম। স্বাগত বক্তব্য প্রদান করেন কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম)-এর পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী।
সম্মেলনে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার, আন্তর্জাতিক মানদ-ে পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, সম্মেলনটি আয়োজন করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)