Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি, ছয় বছর কারাদণ্ড

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০১:০৭:৪০ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে চাকরিতে থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি বিমল বিশ্বাসকে ৬ বছরের সশ্রম কারদ- দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।
২৬ এপ্রিল রোববার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়াছিন আলী। রায় ঘোষণার সময় আসামি বিমল আদালতে উপস্থিত ছিলেন না। আসামি বিমল পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার বাসিন্দা যতিন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, জন্ম তারিখ ভুল দেখিয়ে আসামি বিমল বিশ্বাস ১৯৯৮ সালের ১ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৭নম্বর গদাইপুর ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ পদে চাকরিতে যোগদান করেন।
প্রতারণার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে চাকরিতে বেশি দিন থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য জন্ম তারিখ ১৯৫৮ সালের ৩ আগস্টের পরিবর্তে ১৯৬৯ সালের ২৫ জুন জন্ম তারিখ দেখিয়ে ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জাল স্কুল সার্টিফিকেট ও তার ভিত্তিতে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন।
২০১৮ সালে একই গ্রামের নির্মল চন্দ্র অধিকারী সিনিয়র বিশেষ জজ আদালতে একটি মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ ফয়সাল কাদের আসামি বিমল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)