Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ১ মে , ২০২৬, ০৬:৩৪:৪১ এম

আলমডাঙ্গা অফিস : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় আলমডাঙ্গা কুমার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাগরিক উন্নয়ন কমিটির সহ-সভাপতি সাংবাদিক রহমান মুকুলের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল্লাহ আল শামীম। প্রতিযোগিতায় দুটি ইভেন্টে প্রায় অর্ধশত প্রতিযোগী অংশগ্রহণ করেন। পেশাদার ও অপেশাদার এই দুই ক্যাটাগরীতে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, কমিটির উপদেষ্টা শেখ নূর মোহাম্মদ টিপু, মো. মকবুল হোসেন, সহ-সভাপতি মীর উজ্জ্বল, সম্পাদক মন্ডলীর সদস্য হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক ফিরোজ ইফতেখার, জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমির শফিকুল ইসলাম বকুল এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মঞ্জু আলীসহ আরও অনেকে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)