ফুলতলা (খুলনা) প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল রোববার সকালে দামোদর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম। উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সটেক্টর গুলশান আরা, সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, শিক্ষক নেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোরাদুল ইসলাম, মোক্তার হোসেন শরিফুল ইসলাম প্রমুখ। খেলায় বালিকা দলের উত্তর শিরোমনি প্রাথমিক বিদ্যালয়কে ০-২ গোলের ব্যবধানে পরাজিত করে উত্তরদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলের ব্যবধানে পরাজিত করে পিপরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উত্তীর্ণ। এদিকে একই মাঠে বালক দলের মধ্যে শিরোমনি মহাসিন আদর্শ বিদ্যালয়কে ০-২ গোলের ব্যবধানে পরাজিত করে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দামোদর কেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-৩ গোলের ব্যবধানে পরাজিত করে বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সোমবার সকালে একই মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইউএনও সুচি রানী সাহা।