নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জামিয়া ইসলামীয়া আজিজুল উলুম মাদ্রাসা থেকে রোববার দুপুরে হুসাইন (১১) নামের এক ছাত্র নিখোঁজ হয়েছে। হুসাইন ওই মাদ্রাসার হেফজ শাখার ছাত্র।
হুসাইন মহেশপুর পৌর এলাকার জলিলপুর মোল্লাপাড়া গ্রামের টুটুল হোসেনের ছেলে।
টুটুল হোসেন জানান, রোববার দুপুর ১২টার দিকে মাদ্রাসা থেকে ফোনে আমাকে জানানো হয় আমার ছেলেকে মাদ্রাসায় পাওয়া যাচ্ছেনা। সেই থেকে আমি আমার আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও আমার ছেলের কোন সন্ধান পায়নি।
জামিয়া ইসলামীয়া আজিজুল উলুম মাদ্রাসা মাওলানা আসাদ জানান, সকালে ঘুম থেকে ওঠার পর দুপুর ১২টার দিকে তাকে ক্লাসে না পাওয়া গেলে আমরা তার আব্বাকে জানাই-মাদ্রাসায় তাকে পাওয়া যাচ্ছে না। এখন তার আব্বাসহ আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে যাচ্ছি।
এ ঘটনায় নিখোঁজ হুসাইনের আব্বা টুটুল হোসেন মহেশপুর থানায় একটি সাধারণ জিডি করেছেন।