Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তাঁতীদল নেতা হত্যা মামলার আসামি রনি গ্রেফতার

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০১:০৬:১২ পিএম

 খুলনা প্রতিনিধি : খুলনার খালিশপুরে তাঁতীদল নেতা সোনা মিয়া হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে মো: রনি ওরফে ন্যাটা রনিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে বাগেরহাট জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সোনা মিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি সে। হত্যাকা-ের পর থেকে সে পালিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৬ জানতে পারে এ মামলার সন্দেহভাজন আসামি ন্যাটা রনি বাগেরহাটে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাসস্টান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তার রনির পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে হত্যাসহ ৬ মামলা বিচারাধীন রয়েছে। তাছাড়া খালিশপুর থানা এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)