Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাইকোর্টের আদেশে আলমডাঙ্গার চার ইউপি চেয়ারম্যান স্বপদে বহাল, দায়িত্ব গ্রহণ

এখন সময়: শুক্রবার, ১ মে , ২০২৬, ০৬:৩৪:০০ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে হাইকোর্টের আদেশ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে স্বপদে বহাল করা হয়েছে। বুধবার পুনরায় তাঁরা নিজ নিজ ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। স্বপদে যোগদানকারী চেয়ারম্যানরা হলেন— ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার এবং খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল। জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট চার চেয়ারম্যান দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ২০২৪ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি আদেশ জারি করা হয়। ওই আদেশের মাধ্যমে চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়া হয়। নিয়োগ অনুযায়ী, ডাউকি ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে, খাদিমপুর ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে, চিৎলা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে এবং খাসকররা ইউনিয়নে উপজেলা আইসিটি কর্মকর্তাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব প্রদান করা হয়েছিল। পরে জেলা প্রশাসকের ওই আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা হাইকোর্টে পৃথক রিট পিটিশন দায়ের করেন। রিট নম্বর ১৮২৬২/২০২৫, ১৮২৬১/২০২৫, ১৮২৬০/২০২৫ এবং ২৬৮৯/২০২৬ এর শুনানি শেষে হাইকোর্ট ২০২৬ সালের ১২ মার্চ জেলা প্রশাসকের ২০২৪ সালের আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) ২০২৬ সালের ১৩ এপ্রিল জারি করা এক স্মারকে আদালতের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের স্বপদে বহালের নির্দেশ প্রদান করে। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, “হাইকোর্টের আদেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে জেলা প্রশাসক চার চেয়ারম্যানকে স্বপদে বহাল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক বুধবার সংশ্লিষ্ট চেয়ারম্যানরা তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)