Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০১:০৬:১১ পিএম

খুলনা প্রতিনিধি : যুব সমাজকে নেতৃত্বগুণ, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে খুলনার ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার বেলা ১১ টায় ১০০ জন সদস্যদের ‘আনসার ও ভিডিপি ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপ-পরিচালক এএসএম আজিম উদ্দিন ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ মিনহাজ আরেফিন। সভাপতিত্ব করেন খুলনা আনসার ব্যাটালিয়ন পরিচালক মোল্যা আবু সাইদ। এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা এবং প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ১০০ জন সদস্যের প্রশিক্ষণ কোর্সটি ২৮ দিনব্যাপী পরিচালিত হবে, প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের প্রশিক্ষণ প্রদান করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)