নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে তন্ময় স্পোটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট। যশোর ফুটবল একাদশ বনাম চুয়াডাঙ্গা ফুটবল একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলায় যশোর ফুটবল একাদশ ৪-২ গোলে চুয়াডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় প্রথমার্ধে ও শেষার্ধে কোন পক্ষই গোলের দেখা না পাওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি শেষ হয়।
আর টাইব্রেকারে যশোর ৪টি ও চুয়াডাঙ্গা ২টি গোল করে। ফলে টাইব্রেকারে যশোর ৪-২ গোলে চুয়াডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হানান রনি,পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তন্ময় স্পোটিং ক্লাবের পরিচালক জিয়াউর রহমান জিয়া,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, সমাজসেবক তন্ময় মিয়া প্রমুখ।