Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:৫০:৫৯ এম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট ফাউন্ডেশন মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা (এসোসিয়েশনস ফর সোসাইটিস হেল্পলেস) আস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন আস বাংলাদেশ বাগেরহাটের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান। এ সংলাপে প্রধান অতিথি হিসাবে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাড. সাইদুর রহমান। সংলাপে অংশ গ্রহন করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহসভাপতি এসএম রাজ, যুগ্ম সম্পাদক ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক সামসুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সংলাপে ৩০ জন গণমাধ্যাম কর্মী অংশগ্রহণ করেন। সংলাপ শেষে সবার মতামতের ভিত্তিতে মানবাধিকার নিশ্চিত করতে প্রেসক্লাব সভাপতি আবু সাইদ শুনুকে আহবায়ক ও আস বাংলাদেশ বাগেরহাটের নির্বাহী পরিচালক কামরুজ্জামানকে সদস্য সচিব করে একটি সাংবাদিক নেটওয়ার্ক গড়ে তুলতে কমিটি গঠন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)