Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে স্বামীর মামলা

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ১০:৪৫:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে স্বামীর কাছে ১০ লাখ টাকা ও এক বিঘা জমি যৌতুক দাবি করায় স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বানিয়াখালী এলাকার বাসিন্দা ও বর্তমানে যশোর শহরের ধর্মতলা-খোলাডাঙ্গা এলাকায় বসবাসকারী তরিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, মাদারীপুর সদরের চর গোবিন্দপুর খোয়াজপুর গ্রামের মৃত এনামুল কেরলের মেয়ে ও বাদীর স্ত্রী মিম, মৃত জমির বয়াতীর ছেলে ইসমাইল বয়াতী, সামছুদ্দীন বয়াতীর ছেলে ডালিম বয়াতী, মৃত ইছহাক বয়াতীর ছেলে হুমায়ুন ব্যাপারী ও ঢাকা লালবাগ থানার ওয়াটার ওয়ার্কস রোডের নেছার উদ্দীন। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২ মে তরিকুল ইসলাম পারিবারিকভাবে মিমকে বিয়ে করেন। বিয়ের সময় মিমকে ৫ লাখ টাকার গহনা দেওয়া হয়েছিল। মিম টিকটক ও অনলাইন জুয়ায় আসক্ত। বিষয়টি মিমের পরিবারের সদস্যদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে সংসারে চরম অশান্তি শুরু করেন। বিষয়টি আবারও তার পরিবারের সদস্যদের জানালে গত ১ জুন অপর আসামিরা তরিকুল ইসলামের যশোর শহরের ভাড়া বাসায় আসেন। ওই দিন মিম তার স্বামীর কাছে ১০ লাখ টাকা ও ১ বিঘা জমি যৌতুক হিসেবে দাবি করে এবং তা পূরণ না হলে সংসার করবেন না বলে জানায়। মিমের দাবি পূরণে অস্বীকৃতি জানালে গহনা, মূল্যবান জিনিসপত্র ও ২ লাখ নগদ টাকা নিয়ে তারা চলে যান। পরবর্তীতে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)