প্রেসবিজ্ঞপ্তি: ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালীর স্ত্রী কালীদাসী বাওয়ালী (৭২) মারা গেছেন। বুধবার আনুমানিক ভোর সাড়ে চারটার সময় উপজেলার ডুমুরতলায় বাড়িতে মারা যান। তিনি প্রায় ছয়মাস ধরে অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন। কালীদাসী বাওয়ালী সারাজীবন শ্রমজীবী মানুষের এক অকৃত্রিম বন্ধু ছিলেন। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির বড় সব আন্দোলনে তিনি এলাকার নারীদের সংগঠিত করে নিয়ে যেতেন। কৃষকের ন্যায্য সব আন্দোলনে মানুষকে উৎসাহ দিতেন। সুস্থ থাকাবস্থায় তিনি সারাজীবন শ্রম বিক্রি করে সংসারের খরচ যেমন মিটাতেন তেমনি ভবদহ আন্দোলনে তার স্বামী রণজিৎ বাওয়ালীর যাওয়া আসার খরচ যোগান দিতেন বলে জানিয়েছেন রণজিৎ বাওয়ালী। তার মৃত্যুতে গভীরশোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান, যুগ্ম আহবায়ক গাজী আবদুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য শিব পদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, সাধন বিশ্বাস, কানু বিশ্বাস, রাজু আহমেদ, নীলকন্ঠ মন্ডল প্রমুখ। অনুরূপ বিবৃতি পাঠিয়েছেন-বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্টলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সম্পাদক তসলিম-উর-রহমান, অভয়নগর উপজেলার সম্পাদক কমরেড শেখ নূর আলম, কমরেড শহিদুল, মনিরামপুর উপজেলা সম্পাদক সিরাজুল ইসলাম, কেশবপুর উপজেলা সম্পাদক সনৎ কুমার হরি, বাঘারপাড়া উপজেলা সম্পাদক বিপুল বিশ্বাস, ভৈরব নদ সংস্থার আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আফসার আলী, সদস্য জিল্লুর রহমান ভিটু প্রমুখ।