Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চিতলমারীতে জোরপূর্বক জমির ধান কেটে নেয়ার অভিযোগ

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৫:২৩:০৭ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার লিটন বড়াল তার জমির বোরো ধান জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত অভিযোগে লিটন বড়াল বলেন-চিতলমারী উপজেলার কুরমনি মৌজার ৫৬৩ দাগের ১৮৩ খতিয়ানের জমিতে তিনি বোরো ধান রোপণ করেছেন। গত ৬ মে ওই জমির ধান ৬/৭জন নিয়ে জোরপূর্বক কেটে নিয়ে গেছে লতিফ খান নামে এক ব্যাক্তি। বাধা দিতে গেলে সে মেরে ফেলার এবং দেশছাড়া করার হুমকি দিয়েছে। এই লতিফ খান ২ বছর আগে তাদের বাড়ি লুট ও ভাংচুর করে প্রায় ১২ লাখ টাকার ক্ষতিসাধন করেছে। লতিফ খানের আর এক ভাই বাসার খান ২৫ সালের আগস্ট মাসের ২ তারিখে তাদের চিতলমারী থানার পাশর্^বর্তী মার্কেটে তালা লাগিয়ে দেয়। পরে প্রশাসনের সহযোগিতায় তালা খুলে দেয়। এদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোথাও বিচার পাওয়া যায় না। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। লিটন বড়ালের পিতা মৃত অতুল কুমার বড়াল একজন বীর মুক্তিযোদ্ধা। সংবাদ সম্মেলনে লিটন বলেন, তার পরিবারের সবাইকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় লিটনের পাশে তার বোন সুমা বড়াল এবং ২ শিশু পুত্র ভ্রালেন্টাইন ও নক্ষত্র উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)