Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০১:১৬:৪০ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮ টার সময় মহম্মাদপুর থানার পলাশবাড়িয়া ইউনিয়নের দেউলি, কালিশংকরপুর, খলিশাখালি ও বেথুড়ি পুলিশের এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশফুজ্জামান। পুলিশের বিশেষ এই অভিযানে বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে ধারালো অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশফুজ্জামান জানান- এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বিশেষ অভিযান চালানো হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)