Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি!

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০৪:১৫:৫৯ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে এক কৃষকের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত রুবেল (৩৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুরলী বাজার এলাকার সাত্তার মোড়লের ছেলে পরিচয়ে কৃষকের বাড়িতে কাজ নেন। পরে সুযোগ বুঝে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক রুমান সরদার। ঘটনাটি ঘটেছে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানের সামনে। মোটরসাইকেল ফিরে পেতে এবং অভিযুক্তকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী কৃষক রুমান সরদার সাংবাদিকদের জানান, গত ৩০ এপ্রিল রুবেল নামে ওই যুবককে ধানকাটা শ্রমিক হিসেবে ভাড়া করা হয়। এরপর তিনি তাদের বাড়িতে থেকেই ধান কাটার কাজ শুরু করেন। গত শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুমান সরদার ও রুবেল মোটরসাইকেলে করে প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানে যান। এক পর্যায়ে রুবেল কৌশলে মোটরসাইকেলের চাবি নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মোটরসাইকেলটি সুজুকি হায়াতে মডেলের ১১৩ সিসি। যার রেজিস্ট্রেশন নম্বর বাগেরহাট-হ-১২-৬৩৫৩, ইঞ্জিন নম্বর এফ৪ই৬-৩১৭৮২৭ এবং চেসিস নম্বর আরএমবিএল-এনএফ৪জেই-০০৯২৯২। রুমান সরদার আরও বলেন, ‘ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে গেছে রুবেল। ঘটনার পর তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ করেছি। তারপরও এখনো মোটরসাইকেলের কোনো সন্ধান মেলেনি।’ তিনি মোটরসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত রুবেলকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)