নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে এক গৃহবধূর দায়ের করা নারী নির্যাতন মামলায় আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুর ১২ টার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর বাজার থেকে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য তানিয়া একটি অভিযোগ দায়ের করেছেন। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন-তার বিরুদ্ধে এক নারী নির্যাতন মামলা করেছেন। ওই মামলায় তাকে আটক করা হয়েছে।