Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০১:১৫:৫৫ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ সিভলী সাদিক, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বারের সাধারণ সম্পাদক অ্যাড. শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি অ্যাড আহমেদ হোসেন, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলফাজ উদ্দিন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামছুজ্জামান, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন ফকির, সহকারি পরিচালক এনএসআই , শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান, চেম্বারের সভাপতি আখতার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্যে বলেন-মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)