Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০৪:১৬:০৬ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতী গ্রামের গলাচিপা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো-উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধূলগ্রামের মৃত গোপাল চন্দ্র সেনের ছেলে তাপস কুমার সেন (৩৩) এবং একই গ্রামের হুমায়ুন কবির সরদার ওরফে মিলুর ছেলে স্টার সরদার (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে ইছামতী গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় গলাচিপা মোড়সংলগ্ন টিটুল শিকদারের দোকানের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)