Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মেহেরপুরে শিশু ধর্ষণের রায় ২৯ কার্যদিবসে, ধর্ষকের মৃত্যুদণ্ড

এখন সময়: রবিবার, ২৪ মে , ২০২৬, ১০:৫১:০৯ পিএম

স্পন্দন ডেস্ক : মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুর দেড়টায় মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন জানান।
রাজধানীর শিশু রামিশা ধর্ষণ ও হত্যার ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের মধ্যে ২৯ কার্যদিবসের মধ্যে মেহেরপুরের এই শিশু ধর্ষণ মামলার রায় এলো।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন (২৪) মেহেরপুরের গাংনী উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার শিশুটি বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাওয়ার সময় ধর্ষণের শিকার হয়েছিল।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার শিশুটি বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাওয়ার সময় ধর্ষণের শিকার হয়েছিল। শাকিল তাকে হাসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়।
কিন্তু শিশুটি তার বাবা-মাকে ঘটনাটি বলে। তখন এলাকার উত্তেজিত লোকজন শাকিলের বাড়ি ঘেরাও তাকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। ওই রাতেই শিশুটির বাবা শাকিলকে একমাত্র আসামি করে মামলা করেন।
মামলায় মোট ১২ জন সাক্ষী সশরীরে ও ভার্চুয়ালি সাক্ষ্য দেন।
আইনজীবী মুস্তাফিজুর রহমান তুহিন বলেন, বিচারক আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়। আইনজীবী বলেন, ‘আদালত জরিমানার টাকা প্রয়োজনে ধর্ষকের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে তুলে বিক্রয়লব্ধ অর্থ আদালতের মাধ্যমে শিশুর পরিবারকে পরিশোধের আদেশ দিয়েছেন।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)