Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১২:১৬:৫০ এম

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ঈদ-উল-আযহা উপলক্ষে যথানিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও লবণ বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ ভবনে উপজেলা প্রশাসন-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শামছুল আরফিন, থানার এসআই প্রসেনজিৎ কুমার মণ্ডল, সাংবাদিক ইকবাল কবির, হুমায়ুন কবিরসহ বিভিন্ন মাদরাসার প্রধান, মসজিদের ইমাম, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় কোরবানির পশু যথাযথ নিয়মে জবাই, চামড়া সংরক্ষণ, লবণ ব্যবহার, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। কর্মশালা শেষে মাদরাসা কর্তৃপক্ষের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)