Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জেলা জামায়াত নেতা মুন্সী মঈনুলের স্ত্রীর ইন্তেকাল

এখন সময়: রবিবার, ২৪ মে , ২০২৬, ১১:৪২:২২ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৫৮) শনিবার রাত সাড়ে ১০ টায় স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর শিরোমণি উত্তর পাড়ার মুন্সী বাড়ির আঙিনায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় অন্যান্যের মধ্যে খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, বাদামতলা চক্ষু হাসপাতালের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ডাঃ রফিকুল হক বাবলু, ট্রেজারার হারুন অর রশিদ, সদস্য এস এ রহমান বাবুল, ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ শিপেষ ব্যানার্জী, মেডিকেল ডাইরেক্টর ডাঃ মিজানুর রহমান নাসির, ডাঃ হাবিবুল্লাহ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য স,ম এনামুল হক, সাবেক ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা জামায়াতের আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলামের স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে রোববার সকালে মরহুমার বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর ও তাদের ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান। এসময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে মহান রবের দরবারে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)