Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানযাত্রী নারী নিহত

এখন সময়: বুধবার, ২৭ মে , ২০২৬, ০২:২৬:২২ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর মাগুরা সড়কের সদরের পাঁচবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাকলি সুলতানা (২৬) যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাকলি সুলতানা মোটরভ্যানে করে বাহাদুরপুর থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়িয়া গ্রীন সিটির সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি মারা যান। যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার দেবাশীষ হালদার বলেন,এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)