Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সীমান্তে ভারতীয় পণ্যসহ আটক ১

এখন সময়: শুক্রবার, ২৯ মে , ২০২৬, ১২:৩৩:০৪ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে এক আসামি আটক সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর মাসিলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ২৫ বোতল এসকাফ সিরাপ (নেশাজাতীয়), ৪৫ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, একটি বাটন মোবাইল ফোন,১হাজার ৩২৩টি বিভিন্ন ধরনের ওষুধ, ৪৮টি খাদ্যসামগ্রী, ৬৬৮টি বিভিন্ন প্রকার চকলেট,১০ প্যাকেট পাতার বিড়ি, আধা কেজি কিসমিস এবং ৭৪টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৪ হাজার ৭০০ টাকা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)