কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ঘোষপাড়ায় মন্দির সংস্কারের জন্য ৭৫ হাজার টাকা অনুদান দিলেন অধ্যাপক মোক্তার আলী এমপি। উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জেলা জামায়াতে ইসলামীর নায়েব আমীর মাওলানা আব্দুস সামাদ অধ্যাপক মোক্তার আলী এমপির পক্ষে মন্দির কমিটির সভাপতি দুলাল ঘোষের হাতে ওই অনুদান তুলে দিয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েব আমীর মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী ওজিয়ার রহমান, মন্দির কমিটির সদস্য বিশ্বজিৎ ঘোষ, মাষ্টার বিধান চন্দ্র ঘোষ প্রমুখ।