Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এখন সময়: বুধবার, ৩ জুন , ২০২৬, ০৪:৩৫:৪৭ পিএম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় খালের পানিতে ডুবে মেহেজাবিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ জুন বুধবার দুপুরে উপজেলার জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। মেহেজাবিন জামিরা গ্রামের ইলেক্ট্রনিক মেকানিক আজিজুর রহমানের মেয়ে। সে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনির ছাত্রী ছিল। মেহেজাবিনের মা ফাতিমা খাতুন জানান, দুপুরে মেহেজাবিনের বড়ভাই আলামিনের সাথে বাড়ির পাশের বলিদা খালে গোসল করতে যায়। এ সময় সকলের অগোচরে পানিতে ডুবে যায় মেহেজাবিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)