Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ঝটিকা মিছিল, ৬ জনকে পুলিশের কাছে সোপর্দ

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১২:২২:৪০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের সন্দেহে আটক ৬ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে ৪ থেকে ৫টি হাইএস মাইক্রোবাসে করে ৩০ থেকে ৪০ জনের একটি দল সেখানে এসে সংক্ষিপ্ত মিছিল বের করে। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে কয়েক মিনিট অবস্থান করার পর দ্রুত স্থান ত্যাগ করে।
এদিকে মিছিল শেষে ভ্যানে করে যাওয়ার সময় স্থানীয় বিএনপি-সমর্থিত লোকজন ৬ জনকে ছাত্রলীগের কর্মী সন্দেহে আটক করে। পরে তাদের বাঘারপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আটকের বিষয় প্রসঙ্গে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহজালালের মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)