নিজস্ব প্রতিবেদক : মণিরামপুর উপজেলার শ্যামকূড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত মোড়ল-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামকূড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসান, সাবেক প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান লিটনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।