Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিয়ায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

এখন সময়: মঙ্গলবার, ১৬ জুন , ২০২৬, ০৫:৩১:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নলিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ চার বছরের শিশু ফারজানার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফারজানা মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে। প্রায় ১৫ ঘন্টা পর শুক্রবার (৫ জুন) সকালে আইজপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার পরিবারসহ পাড়া-প্রতিবেশিদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ফারজানার পরিবার জানায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ফারজানাসহ দুই শিশু বাড়ির পাশে নলিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ফারজানা নদীর পানিতে তলিয়ে যায়। ঘটনার পর তার পরিবারসহ স্থানীয় লোকজন ফারজানাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও ফারজানাকে খুঁজে পায়নি। শুক্রবার সকালে নলিয়া নদীর আইজপাড়া এলাকায় ফারজানার মরদেহ ভেসে উঠে। কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে তার মরদেহ ভেসে উঠে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)