Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাসপাতালে নারীর ব্যাগ নিয়ে পালানোর সময় যুবক আটক

এখন সময়: শুক্রবার, ৩১ জুলাই , ২০২৬, ১১:০৬:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নারীর ব্যাগ নিয়ে পালানোর সময় রফিকুল হাওলাদার নামে এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। শুক্রবার দুপুরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত রফিকুল খুলনার সোনাডাঙ্গা থানার দারোগার ভিটা এলাকার শহিদুল হাওলাদারের ছেলে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চৌগাছা উপজেলার মতলেবের স্ত্রী হালিমা খাতুন (৬০) তার মেয়ে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। রোগী নিয়ে ব্যস্ত থাকার সুযোগে রফিকুল ওই নারীর ব্যাগ নিয়ে দৌঁড় দেয়। এ সময় অন্য রোগীর স্বজনরা তাকে আটক করে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আটককৃত রফিকুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)