নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীসহ আশপাশের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যশোর জেলা ইমাম পরিষদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার বিকেলে যশোর থেকে রওনা হওয়ার কথা রয়েছে। ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি মাইক্রোবাসে এ দলটি চট্টগ্রামে যাবে। প্রতিনিধি দলে সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা হামিদুর ইসলাম, প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী, সহসম্পাদক মুফতি আব্দুর রহমান ও নির্বাহী সদস্য মুফতি কবির আহমেদসহ অন্যান্য নেতারা অংশ নেবেন।