Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে শ্মশান ঘাটে আম গাছে ঝুলছিল নারীর মরদেহ

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ১২:৩৮:০৩ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সদর উপজেলায় একটি শ্মশান ঘাট থেকে লক্ষ্মী রানী (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সুরাট ইউনিয়নের নয়াহাটি শ্মশান ঘাটে একটি আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লক্ষ্মী রানী ওই গ্রামের নিমাই বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়ে এসে নয়াহাটি শ্মশান ঘাট নদীর ধারে একটি আম গাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা দ্রুত বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে-তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)