নিজস্ব প্রতিবেদক: ‘সচেতন হোন, অন্যকে সচেতন করুন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান হাতিয়ার’ শ্লোগানে যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র?্যালি বের করা হয়। সিভিল সার্জন অফিসের উদ্যোগে শনিবার সকালে র্যালির আয়োজন করা হয়। সিভিল সার্জন অফিসের সামনে থেকে র্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে যদি কেউ বিন্দুমাত্র অবহেলা বা গাফিলতি করেন। কিংবা এডিস মশার লার্ভা জমার পরিবেশ তৈরি করে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানু ব্যবস্থা নেয়াসহ মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর অভিযান চালানো হবে। তিনি বলেন,আজকের এই সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম মূলত আমাদের চলমান সামগ্রিক পরিচ্ছন্নতা কর্মসূচিরই একটি গুরুত্বপূর্ণ অংশ। বিদ্যুৎ, জ¦ালানী ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী নিজে যশোরে উপস্থিত থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে সচেতন করে আসছি। কিভাবে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে এবং ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে তা জানানো হয়েছে। তবে এখন থেকে সচেতনতার পাশাপাশি কঠোর অবস্থান নেয়া হবে। আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণের ভোগান্তি কমানো এবং তাঁদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।ডেঙ্গুর এই বিস্তার রোধে শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত কঠোর নজরদারি রাখা হচ্ছে।তিনি আরো বলেন, যশোর জেলা শহরসহ প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরে এই পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান একযোগে চালানো হবে। কোনো এলাকাকেই এই অভিযানের বাইরে রাখা হবে না। ডেঙ্গু থেকে বাঁচতে ডাবের খোলা, প্লাস্টিকে পাত্র, ফুল গাছের টপ ও খালি পাত্রে যাতে পানি জমে না থাকে সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে নিজ দায়িত্বে বাড়ি ও অফিসের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। তিনি বলেন ডাবের খোলা, প্লাস্টিকে পাত্র, ফুল গাছের টপ ও খালি পাত্রে জমে থাকা পানিতে ডেঙ্গু মশার লার্ভা জন্মে। এসব পাত্রে পানি জমে না থাকে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। রাতে সবাইকে মশারি টানিয়ে ঘুমাতে হবে । র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল, পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।