মিরাজুল কবীর টিটো : যশোর জেলা পর্যায়ে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা রোববার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শীর্ষ স্থান লাভ করেছে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ উপজেলার ১২ প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছে।
এর মধ্যে দীর্ঘ লাফে প্রথম সদর উপজেলার পশ্চিম আবাদ কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র নাঈম হোসেন, নৃত্যে প্রথম পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ঐন্দি আচার্য, সাধারণ জ্ঞানে প্রথম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র সাবিত ইবনে শাহিরুল, ইংরেজিতে প্রথম নালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী প্রকৃতি রায়, কাবিংয়ে প্রথম পুলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আবিরহাসান সানি, সংগীতে প্রথম বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র কুশল বিশ্বাস জ্যাক, একক অভিনয়ে প্রথম আহসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আয়শা বিন ইসরাইল, বিষয় ভিত্তিক বির্তকে প্রথম চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র খালিদ হাসান, ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রিফাত শাহরিয়ার, পুলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির রাজদীপ রায়, জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল রাইহান, বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র উসমান গণি, কাবিংয়ে প্রথম পুলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির আবিরহাসান সানি ।
এছাড়া অন্য উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা হল- ১০০ মিটার দৌড়ে প্রথম শার্শা বসতপুর ২ নম্বর কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র জিলানী, দীর্ঘ লাফে প্রথম কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির হুজাইফা হোসেন, ইংরেজিতে প্রথম শার্শা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আদিয়ান রহমান, বিতর্কে প্রথম একই স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী আরিশা ফাইজা ও বাগুড়ীকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সোনালী আক্তার। ভারসাম্য দৌড়ে প্রথম চৌগাছা কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সিহার হোসেন, নৃত্যে প্রথম চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র সানিমুল হাসান, উপস্থিত বক্তৃতায় প্রথম পুড়াহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জান্নাতুল খাতুন, অংক দৌড়ে প্রথম বাঘারপাড়ার রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুন, হামদনাথে প্রথম বাসুয়াড়ী সাইটখারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আনিশা জান্নাতি, কবিতা আবৃত্তিতে প্রথম দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র তাজিম ইকবাল, একক অভিনয়ে প্রথম এক স্কুলের ৫ম শ্রেণির ছাত্র তাকবীর হোসেন, ১০০ মিটার দৌড়ে প্রথম বাঘারপাড়ার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী শামীমা আফরিন, ভারসাম্য দৌড়ে প্রথম রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র অনু বিশ্বাস।
কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক প্রথম কেশবপুর বাগদা মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তপস্যা ভৌমিক, সংগীতে প্রথম মানিকপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সৃজনী দেবনাথ , সংগীতে প্রথম কালিচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র অন্তু মন্ডল। নজরুল সংগীতে প্রথম মণিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মিষ্টি দেবনাথ, বিষয় ভিত্তিক কুইজের গণিতে প্রথম জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র অরিত্র কান্তি হালদার, একই ইভেন্টে প্রথম প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সুরাইয়া ইয়াসমিন, চিত্রাঙ্কনে প্রথম একই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী দেবপ্রিয় অর্ঘ্য।
বিষয় ভিত্তিক কুইজের বাংলায় প্রথম ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আজিস হুসাইন, বিষয় ভিত্তিক কুইজের বাংলায় প্রথম মাটিকোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী বুশরা তাসনীম, কাবিংয়ে প্রথম পুরন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জিনিয়া খাতুন, গল্প বলায় প্রথম বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ইয়াসির আদিব খান, রবীন্দ্র সংগীতে প্রথম কৃষনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির স্বাগত পাল, উপস্থিত বক্তৃতায় প্রথম একই স্কুলের ৫ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল জারিফ। গল্পবলায় প্রথম অভয়নগরের নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির গোপেশ কান্তি টিকাদার, সাধারণ জ্ঞানে প্রথম একই স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী মারিয়াম আশরাফ মিহিরিমা, হামদনাথে প্রথম আহম্মআলী সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র তানভীর রহমান, উচ্চ লাফে প্রথম ধূলগ্রাম চন্দনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জোহরা শরীফ, অংক দৌড়ে প্রথম রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী তাসমিয়া রহমান শিমু।
সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেনস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসা রেহেনা বানু, কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশফিকুর রহমান, চৌগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অলিউর রহমান, ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান প্রমুখ।
বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির।