Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিনোদিয়া পার্কে বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যা

এখন সময়: সোমবার, ৮ জুন , ২০২৬, ১২:৫২:৩৭ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরতলীর বিনোদিয়া ফ্যামিলি পার্কে বিষপানে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। রোববার (৭ জুন) দুপুরে পার্কে বসেই তিনি বিষপান করেন। জাহাঙ্গীর মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাক্ষনডাঙ্গা গ্রামের মৃত হারুণ অর রশিদের ছেলে। কুয়াদা বাজারে তার ‘সিয়াম বস্ত্রালয়’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। স্বজনদের ধারণা- দেনা জর্জরিত হয়ে জাহাঙ্গীর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
আত্মহননকারী জাহাঙ্গীরের ভাইপো মুরাদ হোসেন জানান, দুপুর ৩ টার দিকে তার চাচা জাহাঙ্গীর বিনোদিয়া পার্কে বসে বিষপান করেন। উপস্থিত দর্শনার্থীরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে ভর্তি করে পুরুষ মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদ হোসেন আরও জানান, ব্যবসায় লোকসানের জন্য জাহাঙ্গীর দেনায় জর্জরিত হয়ে পড়েন। মানুষ তার কাছে ১০ লাখের বেশি টাকা পাবেন। দেনার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দাম্পত্য জীবনে তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
হাসপাতালে দায়িত্বরত যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দেনায় জর্জরিত হয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আত্মহত্যা করেছেন। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)