কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ১২২ জন শিক্ষকের পদ শূন্য হয়ে আছে দীর্ঘদিন। যার কারণে বিদ্যালয়ে শৃঙ্খলা ও শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে।
কেশবপুর উপজেলার সরকারি প্রাথমিক অধিদপ্তর সূত্রে জানাগেছে- উপজেলার একটি পৌর সভা ও ১১ টি ইউনিয়নে ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৬ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী রয়েছে। যা একজন উপজেলা শিক্ষা অফিসার ও ৬ জন উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিয়ে পরিচালিত হয়ে আসছে। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমুহে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের হিসাব অনুযায়ী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ৩৭ টি বিদ্যালয়ে। আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৮৫ টি বিদ্যালয়ে গত ৬ মাসে হিসাব মিলিয়ে শূন্য পদের সংখ্যা আরো বাড়তে পারে। উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাত আরা খাতুন জানান তার বিদ্যালয়ে প্রায় ৬ শতাধিক নিয়মিত শিক্ষার্থী রয়েছে। আনুপাতিক হারে তার বিদ্যালয়ে সহকারী শিক্ষকের স্বল্পতা রয়েছে। অধিক পরিমাণে শিক্ষার্থী থাকায় প্রতিদিন দুই শিপ্টে ক্লাস নেয়া হয়ে থাকে। যার কারণে যে কয়জন সহকারী শিক্ষক রয়েছে তাদের অধিক পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে। তারা সকাল থেকে বিকেল পযর্ন্ত বিদ্যালয় চলাকালে তেমন বিশ্রাম নেয়ার সুযোগ পায়না।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম দৈনিক স্পন্দনকে বলেন-উপজেলার ১৫৮ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ১২২ জন শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য স্থানীয় এমপি অধ্যাপক মোক্তার আলীসহ প্রাথমিক অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।