Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতা গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ১২:৪৪:০২ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) ও মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫)।থানা সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার হাবাসপোল গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দীন এবং শ্রীফলা গ্রামের মৃত শওকত আলী খানের ছেলে মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দীন এবং মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)