নিজস্ব প্রতিবেদক: যশোরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় রেডক্রিসেন্ট কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এডিস মশার লার্ভা থেকে ডেঙ্গু রোগ ছড়ায় এবং জমে থাকা পানিতেই এই মশার জন্ম হয়। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে হলে আমাদের নিজেদের বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো খালি পাত্রে বা অন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে কঠোর নজর দিতে হবে এবং প্রয়োজনে মশা নিধনের ব্যবস্থা করতে হবে।"