ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত চ্যালেন্স সিরিজে ডাক পেয়েছে যশোরের ৩ ক্রিকেটার। এর মধ্যে অনূর্ধ্ব-১৭ দলে ২ জন ও অনূর্ধ্ব-১৫ দলে একজন। অনূর্ধ্ব-১৭ দলে আছেন আসাদুল্লাহ গালিব ও আফিপ হাসান লিখন এবং অনূর্ধ্ব-১৫ দলে আছেন আল জান্নাত জিহাদ। বিষয়টি নিশ্চিত করছেন বিসিবির যশোর জেলা প্রশিক্ষক আজিমুল হক। তিনি আরও বলেন, সারা দেশ থেকে ডাক পাওয়া খেলোয়াড়দের নিয়ে ৩ টি দল গঠন করা হবে। এসর দল এক অপরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেবে। সেখান থেকে খেলার পারফমেন্স দেখে বাংলাদেশ বয়সভিত্তিক মূল দলে জায়গা করে নেবে এসব খেলোয়াড়রা।