নিজস্ব প্রতিবেদক : যশোরের চাঁচড়া মাগুরপট্টি এলাকার দুই নারীকে ধর্ষণের ঘটনায় রকি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। বৃহস্পতিবার রকিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভুক্তভোগী দু’জনের মেডিকেল করিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদের জবানবন্দি গ্রহণ করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে , রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। ওই গৃহবধূর স্বামী তখন বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে রকি ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে ছুরির ভয় দেখিয়ে গৃহবধূকে তাকে ধর্ষণ করে রকি। এরপর রকি তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূর ননদের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে গৃহবধূ ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। এরপর তারা কোতোয়ালি অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রকিকে আটক করে। এ ঘটনায় আটক রকির বিরুদ্ধে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। বিকেলে ভুক্তভোদী দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জবানবন্দি গ্রহণ করে পরিবারের জিম্মায় দেয়ার আদেশ দিয়েছেন।