Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

এখন সময়: শুক্রবার, ১২ জুন , ২০২৬, ০১:৩১:২৪ এম

ক্রীড়া প্রতিবেদক : শুরুর ধাক্কা সামলে তানজিদ তামিমের বিদায়ের পর ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে সেট হয়েও হাফ সেঞ্চুরির দেখা পাননি দুই টপ-অর্ডার ব্যাটার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তাদের দ্রুত বিদায়ে লক্ষ্য তাড়া করতে গিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। ওই ধাক্কা সামলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবার অজিদের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজের তোপে শূন্য রানে ৩ উইকেট হারায়। একে একে ম্যাথু শট, কুপার কনোলি ও মাট রেনশ’ ফিরে যান। ওই ধাক্কা সামলে অজিরা ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করলে বৃষ্টি নামে। পরে জয়ের জন্য বাংলাদেশকে ৪১ ওভারে ১৯২ রানের টার্গেট দেওয়া হয়। জবাব দিতে নেমে শূন্য রানে বাংলাদেশ ওপেনার তানজিদ তামিমকে হারায়। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও নাজমুল শান্ত ৮৬ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। পরে আরও তিন উইকেট হারিয়ে ১২২ রানে ৪ উইকেট হয়ে যায় স্বাগতিকরা। কিছুটা চাপেও পড়ে। যা তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ জুটি গড়ে সামাল দেন ও ৬ ওভার থাকতে দলকে জয় এনে দেন। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪২ ওভারে ১৮৭/৮ (শর্ট ০, কনোলি ০, ইংলিস ৩৪, রেনশ ০, কেয়ারি ১৩, গ্রিন ২৫, লাবুশেন ৫৫*, বার্টলেট ৫২, জ্যাম্পা ০, এলিস ২*; তাসকিন ৮-১-৩৩-৩, মুস্তাফিজ ৭-২-২৭-৩, নাহিদ ৯-০-৪৫-০,তানভির ১০-০-৪৫-২, মিরাজ ৬-০-৩০-০, মোসাদ্দেক ২-০-৬-০)। বাংলাদশ: (৪১ ওভারে লক্ষ্য ১৯২) ৩৫ ওভারে ১৯৫/৫ (তানজিদ ০, সৌম্য ৪২, শান্ত ৪২, লিটন ২১, হৃদয় ৪০*, মোসাদ্দেক ১৫, মিরাজ ২২*; বার্টলেট ৫-১-২৩-১, এলিস ৮-০-৩২-০, মেরেডিথ ৬-০-৫০-১, জ্যাম্পা ৮-০-৪৩-১, রেনশ ৬-০-২৯-১, গ্রিন ২-০-৯-১)।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)