Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বোরো ধান সংগ্রহে আলমডাঙ্গায় কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারী পদ্ধতি

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ০৫:৩৮:৫৪ পিএম

আলমডাঙ্গা অফিস : বোরো ধান সংগ্রহ-২৬ উপলক্ষে আলমডাঙ্গায় কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারী পদ্ধতি গ্রহণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে কমপিউটার অ্যাপস্ ও মনিটরের সমন্বয়ে লটারী পরিচালনা করেন ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। এবার আলমডাঙ্গায় ধান সংগ্রহের লক্ষমাত্রা ১২শ ৯৬ মেট্রিক টন। এই সংগ্রহের আওতায় থাকবে উপজেলার ১৫টি ইউনিয়ন ও আলমডাঙ্গা পৌরসভার কৃষকরা। লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা জিন্নাত জাহান, খাদ্য পরিদর্শক একেএম মোস্তফা কামাল,খাদ্য গুদাম কর্মকর্তা ইসমাঈল আদম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক প্রতিনিধি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)