Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ২১ ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রী অমিতের উদ্যোগে সরকারি অনুমোদন

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ০২:০৩:০৮ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার অন্তর্গত ২১ টি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও অবকাঠামো উন্নয়নের চুড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে যশোর জেলা নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরের কাছে অনুমোদন পত্র প্রেরণ করা হয়। গেলো ২০ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর আধা সরকারি পত্র প্রেরণ করেন। পরবর্তীতে তিনি নিজে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে যশোরের মসজিদ, মন্দির, গোরস্থানসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ডিও লেটার প্রাপ্তির পর সামাজিক অবকাঠামো উন্নয়নের আওতায় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যশোর সদর উপজেলার আওতাধীন বেশ কিছু মসজিদ, মন্দির ও কবরস্থান দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর ফলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও অন্যান্য ধর্মাবলম্বী জনগণের ধর্মীয় কার্যক্রম এবং সামাজিক অনুষ্ঠান যথাযথভাবে সম্পাদনে বিঘ্ন ঘটছে। নির্বাচনের পূর্বে ধানের শীষের প্রার্থী হিসাবে অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচনী প্রচারণায় এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি নির্বাচিত হলে এবং তার দল বিএনপিকে যদি এ দেশের মানুষ রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দেয়; যশোরের সার্বিক উন্নয়নে রাষ্ট্রের কাছ থেকে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প তিনি আদায় করে আনবেন। জনগণের কাছে দেয়া সেই প্রতিশ্রুতি রক্ষায় তিনি তার পিতা বর্ষীয়ান রাজনীতিক একাধিকবার রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ন্যায় একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সংস্কার ও উন্নয়ন কাজের অনুমোদন পাওয়া মোট ২১ টি প্রকল্পের মধ্যে রয়েছে কারবালা মসজিদ, হাটচান্নী জামে মসজিদ, টালিখোলা দাশপাড়া মন্দির, মাওলানা শাহ্ মোঃ আবুল খায়ের (রহঃ) মসজিদ, হুশতলা মোড়ের মসজিদুল কোবা, বেজপাড়া তালতলা গোরস্থান, মানিকদিহি সর্দারপাড়া জামে মসজিদ, শুড়া দক্ষিণপাড়া জামে মসজিদ, শেখহাটি কেন্দ্রীয় জামে মসজিদ, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন। তালিকায় আরও অন্তর্ভুক্ত রয়েছে ওসমানপুর সার্বজনীন পূজা মন্দির, চাঁচড়া বাজার মোড় জামে মসজিদ, ভেকুটিয়ার বায়তুন জামে মসজিদ, রাজারহাটের বায়তুল আমান জামে মসজিদ, ঝুমঝুমপুর পূর্বপাড়া কবরস্থান এবং রূপদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ; যার প্রত্যেকটির জন্য কাজের ধরন হিসেবে সংস্কার ও উন্নয়নের জন্য ৩ থেকে ৫ লাখ করে টাকা বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য পর্যায়ক্রমে অন্যান্য মসজিদ ও মন্দিরের উন্নয়নে অনুরূপ বিশেষ বরাদ্দ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুমোদন পাওয়া এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যশোর সদর উপজেলার স্থানীয় জনগণের দীর্ঘদিনের নাগরিক ও ধর্মীয় পরিবেশের উন্নয়ন এবং ইবাদত-উপাসনার সুব্যবস্থা নিশ্চিত হবে। এ ব্যাপারে আলাপকালে যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহফুজুর রহমান বলেন, প্রকল্পগুলোর অতি দ্রুত বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বানের পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় তার দপ্তরের লোকজন প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতার সাথে কাজ করছেন বলে তিনি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)