নিজস্ব প্রতিবেদক : যশোর বালিকা বিদ্যালয়ের নবাগত ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে এবং আনন্দঘন পরিবেশে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে পরিচয় পত্র তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রকৌশলী মো. শহিদুল হক বাদল । সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবনী সুর। এসময় অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে অষ্টম শ্রেণির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী নুসরাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খান খোকন বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে পারে, তবে তারা পরিবার ও রাষ্ট্রের অমূল্য সম্পদে পরিণত হবে। দেশের উন্নয়নে প্রতিটি শিক্ষার্থীর সুশিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি।” বিদ্যালয়ের শিক্ষক মাছুমা আক্তার, ইন্দ্রজিৎ বিশ্বাস, সুমন দাস, আবু আনসার আলী, স্বপ্না বিশ্বাস, খান জাহান আলী, মজনু হোসেন, মেহেদী হসান সহ প্রতিষ্ঠানের সকল কর্মচারী এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।