কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ”করব মোরা ফল চাষ” সংরক্ষন করব বারোমাস” এ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় ফল মেলা ২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে মেলার ষ্টলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফলচাষীগন তাদেরেউৎপাদিত পন্য প্রদর্শন করা হয়। মেলাটি চলবে আগামী শনিবার পর্ষন্ত। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহরিয়ার আকাশ, কৃষি সম্প্রসারন অফিসার আক্তারুজ্জামান মিয়া, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মৎস অফিসার হাসান সাজ্জাত ও গনমাধ্যমকর্মী সহ কৃষি অফিসের অন্নান্য কর্মকর্তাগন।