Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাবলাতলায় ইজিবাইকে পিকআপের ধাক্কা, নারীসহ আহত ৩

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১১:০৫:৪৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টার দিকে শহরের উপশহর বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন যশোর মনিহার এলাকার বাবু মিয়ার ছেলে ইমন হোসেন (২১), সদর উপজেলার পাগলাদহ গ্রামের নুর ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৪৫) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মেহেদী হাসানের ছেলে রিয়াদ হোসেন (২৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা জানান, তারা শহরের পালবাড়ি মোড় থেকে ইজিবাইকে চড়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপশহর বাবলাতলা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা বেপরোয়া গতির পিকআপ ইজিবাইকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত তিনজনের অবস্থা গুরুতর। সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)