Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি, পুলিশের অভিযানে উদ্ধার

এখন সময়: শনিবার, ২০ জুন , ২০২৬, ১২:০৬:২৮ এম

মাগুর প্রতিনিধি: মাগুরা সদর উপজেলা বেরইল পলিতা ইউনিয়ন রামদেরগাতী এলাকায় ২৫ হাজার টাকার বিনিময়ে এক শিশু বিক্রি করে দেয় বাবা সাগর হোসেন। পরে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবা সাগর হোসেন অবৈধ্যভাবে মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর গ্রামে শাহাবুরের কাছে বিক্রি করে দেয় শিশুটিকে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ সংবাদের এ তথ্য জানান গেল ২৭ তারিখে ২৫ হাজার টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে বিক্রি করা হয়। তথ্য প্রযুক্তির সহযোগিতা ও স্থানীয়দের মাধ্যমে বিক্রি হওয়া শিশুটিকে ১৮ জুন দুপুরে মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধার হওয়া শিশুটি তার মায়ের কাছে হন্তান্তার করা হয়েছে। পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন বলেন- ১ মাস ২৫ দিন শিশুটির মা তানজিলা খাতুন সন্তানের খোঁজ করতে থাকলে অভিযুক্ত বাবা সাগার হোসেন তাকে নানা ভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করেন। তিনি বলেন, শিশুটিকে জীনে নিয়ে গেছে এবং জীনের মাধ্যমে ফেরত আনার আশ্বাস দিয়ে প্রায় দুই মাস অতিবাহিত করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গহণের প্রক্রিয়া চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)