Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা বাঁওড়ের নৈশপ্রহরী আতিয়ার হত্যার দায় স্বীকার আটক কবিরের

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ১১:৪৭:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক : চৌগাছার বাঁওড়ের নৈশ প্রহরী আতিয়ার রহমান হত্যার ঘটনায় আটক কবির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাছ চুরিতে বাধা দেয়ার বিরোধের জের ধরে মোহাম্মদ আলী তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে বলে জানিয়েছে কবির হোসেন। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ আসামির এ জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কবির হোসেন চৌগাছার ফতেপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাজু উদ্দিনকে আটক করেছে পুলিশ। কবির হোসেন জানিয়েছে, গত ২০ জুন রাতে মোহাম্মদ আলী তাকে বাঁওড়ে মাছ ধরতে নিয়ে যায়। কিছু সময় পর পাহারাদার আতিয়ার তাদের দেখে ফেলে এবং কাছে আসে। এ সময় মোহাম্মদ আলীর সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে আতিয়ারকে ছুরিকাঘাতে জখম করে। এরপর আতিয়ার মাটিতে পড়ে গেলে মোহাম্মদ আলী তাকে টেনে পাশের ঘাসের জমিতে নিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে বাঁওড়ের ক্যানেলের কচুড়িপানার মধ্যে ফেলে দিয়ে আসে । মামলার অভিযোগে জানা গেছে, লস্করপুর গ্রামের আতিয়ার রহমান বেড়গোবিন্দপুর বঁওড়ে নৈশ প্রহরীর চাকরি করতেন। ২০ জুন রাতে খাওয়া-দাওয়া করে আতিয়ার রহমান বাঁওড় পাহারা দিতে যান। পরদিন বাড়ি না ফেরায় সংবাদ পেয়ে বাঁওড়ের ক্যানেলের কচুড়িপানার মধ্যে থেকে ক্ষত-বিক্ষত আতিয়ার রহমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই লস্করপুর গ্রামের রাশেদ আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে চৌগাছা থানায় হত্যা মামলা করেন। পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে কবির হোসেন ও বাঁওড়ের অপর পাহারাদার সুজা উদ্দিনকে আটক করে মঙ্গলবার আদালতের সোপর্দ করে। এদের মধ্যে আটক কবির হোসেন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আদালতে ওই জবানবন্দি দিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)