Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে আ.লীগনেতা বিজুর বাড়িতে পুলিশের অভিযান, স্বজনদের বাধা

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ১২:০৬:৫৬ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে পুলিশি অভিযান চালানো হয়েছে। এ সময় পরিবারের মহিলা সদস্যদের বাধার মুখে পড়ে পুলিশ। আর এ ফাঁকে ওই নেতা সেখান থেকে সটকে পড়েন। কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। পুলিশের ভাষ্য, আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বৈঠকের খবরে সেখানে অভিযান চালানো হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের আড়পাড়া গ্রামে বিজুর বাড়িতে এ ঘটনা ঘটে। আ’লীগ নেতা বিজুর ছোট ভাই মুস্তাক আহমেদ লাভলু বলেন-ঘটনার সময়ে তার ভাই বিজু বাড়িতেই ছিলেন। বাড়ির সামনে তার অফিসে কোনো দলীয় কার্যক্রম বা নেতাকর্মী ছিল না। কিন্তু, এ সময় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এসে কথোপকথনের একপর্যায়ে তাকে নিয়ে যেতে চায়। তবে, কোন ওয়ারেন্ট আছে কি না জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর না দিয়েই তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সম্মুখে পরিবারের সদস্যরা বাধা হয়ে দাঁড়ালে বিজু পেছন থেকে সরে যান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান-গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মোস্তাফিজুর রহমান বিজুর বাড়ির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। এ সময়ে পুলিশ বিজুকে আটকের চেষ্টা চালালে পরিবারের মহিলা সদস্যরা বাধা দেন। তাদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে বিজু সেখান থেকে সটকে পড়েন। তিনি বলেন-অভিযানকালে মহিলা পুলিশ না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)