Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন

এখন সময়: বুধবার, ১ জুলাই , ২০২৬, ০২:০২:৫৭ এম

মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২ টার দিকে মাগুরা ভায়নার মোড় থেকে মিছিলটি শুরু হয় সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজর সামনে শেষ হয়। জেলা যুবদল দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। এসময় তারা ‘হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে নাসহ বিভিন্ন শ্লোগান দেন। মিছিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাড: ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, সদর থানা যুবদলের আহবায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, পৌর যুবদলের সদস্য সচিব খান মাহাবুবুর রহমান শান্তি, শ্রীপুর থানা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ সহ মাগুরা জেলা যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীরা একইভাবে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্রদল মোটরসাইকেল শোডাউন করেছে। জেলা যুবদলের সভাপতি অ্যাড: ওয়াসিকুর রহমান কল্লোল আওয়ামী লীগের নেতা কর্মীদের হুশিয়ারী দিয়ে বলেন, তোমরা যেভাবে পালিয়ে গিয়েছো সে ভাবেই পালিয়ে গিয়েছো সে ভাবেই পালিয়ে থাকো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)